গাজীপুরের টঙ্গীতে জাবান হোটেলে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় কিছু যুবক হোটেলে একটি মেয়ের সঙ্গে পাঁচজন একসঙ্গে অবস্থান করতে চাইলে হোটেল কর্তৃপক্ষ এতে আপত্তি জানায়। এ ঘটনার জেরে তাদের সঙ্গে কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়।
পরে ওই যুবকরা হোটেলের বাইরে থেকে কয়েকজনকে ডেকে এনে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে হোটেল কর্তৃপক্ষ ও আশপাশের স্থানীয় বাসিন্দারা একযোগে হামলাকারীদের প্রতিহত করে।
ঘটনার পর কিছুক্ষণ এলাকায় উত্তেজনা বিরাজ করে। তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট