বরিশাল টেকনিক্যাল কলেজ ছাত্রদলের র‍্যালি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরিশাল টেকনিক্যাল কলেজ ছাত্রদলের র‍্যালি

আব্দুল্লাহ আল হাসিব  avatar   
আব্দুল্লাহ আল হাসিব
বরিশাল টেকনিক্যাল কলেজ ছাত্রদলের র‍্যালি
বরিশাল টেকনিক্যাল কলেজ ছাত্রদলের র‍্যালি
ছবি: সংগৃহীত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর উত্তর আলেকান্দা রোডস্থ বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রনেতা মোঃ সাব্বির।..

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর উত্তর আলেকান্দা রোডস্থ বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রনেতা মোঃ সাব্বির।

র‍্যালীর অগ্রভাগে ছাত্র নেতা মোঃ সাব্বির এর স্লোগানে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপি’র জন্মদিন’ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

এসময় মিছিলটি মহানগর ছাত্রদলের মিছিলের সাথে মিশে নগর ভবনের (সিটি কর্পোরেশন) সম্মুখে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে যোগ দেয়। বরিশাল বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. জয়নাল আবেদিন।

Inga kommentarer hittades


News Card Generator