শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডোবার পানিতে ডুবে দুই প্রতিবেশী শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—তাহামিদ (২.৫) ও ইমান (৪.৫)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর তারাবুনিয়া গুচ্ছগ্রাম..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

তাহামিদ ওই এলাকার শাহআলম বেপারী ও রুজিনা বেগম দম্পতির ছেলে। ইমান হোসেন একই এলাকার বাদল সরকার ও সোনিয়া বেগম দম্পতির সন্তান।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু ডোবার ধারে চলে যায়। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে মোড়ল আলী মাদবরের ঘরের পেছনের ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজেল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবার পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 ভিউ