সাকিবের জন্য বিয়ে করবে না ধনবাড়ীর রিপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাকিবের জন্য বিয়ে করবে না ধনবাড়ীর রিপন

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
সাকিবের জন্য বিয়ে করবে না ধনবাড়ীর রিপন
সাকিবের জন্য বিয়ে করবে না ধনবাড়ীর রিপন
ছবি: সংগৃহীত
****

পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। মামলায় সাকিব আল হাসানকে ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

গ্রেফতার আতঙ্কে দেশে আসতে পারছেন না সাকিব। সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে হচ্ছে আলোচনা। কেউ তাকে নিরপরাধ দাবি করছেন। আবার, অনেকেই তাকে স্বৈরাচারের দালাল বলে দাবি করছেন। 

এমন সময় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের এক যুবক মোঃ রিপন রীতিমতো ঘোষণা করেছেন, "আমার বস সাকিব আল হাসান দেশে না আসলে আমি বিয়েই করবো না।"

এলাকাবাসী তাকে সাকিব ভক্ত হিসেবে জানে। তবে, অনেকেই তাকে সাকিবের মেলায় হারিয়ে যাওয়া ভাই হিসেবেই চিনে।

এলাকাবাসী রিপনের বিয়ে করতে না পারার কষ্ট অনুভব করে। তাদের দাবি, সাকিব দ্রুত দেশে ফিরে আসুক এবং নরিল্যা গ্রামের রিপনকে সাকিব বউ উপহার দিক।

Nema komentara


News Card Generator