অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে রাফির যাত্রা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে রাফির যাত্রা

Durjoy Gosh avatar   
Durjoy Gosh
অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে রাফির যাত্রা
অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে রাফির যাত্রা
ছবি: সংগৃহীত
জীবনের নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে যাচ্ছে তরুণ রাফি।

অভিনয়ের প্রতি তার ছিল গভীর টান। অভিনয়কে শুধু শখ নয়, জীবনের বড় স্বপ্ন হিসেবেই বেছে নিয়েছে সে।

 

রাফির বেড়ে ওঠা ছিল অনেক কষ্টের মধ্যে দিয়ে। ছোট থেকেই তাকে সংগ্রাম করতে হয়েছে পরিবারকে নিয়ে। তার মা চোখে দেখতে পান না,এই সমস্যাটি জন্মগত ভাবে নয়,হঠাৎ করেই দৃস্টিশক্তী হারিয়ে ফেলেন রাফির মা। এ অবস্থায় মায়ের পাশে দাঁড়াতে হয় রাফিকেই। তবুও দুঃখ-কষ্ট তাকে থামাতে পারেনি।

 

অভিনয়ের প্রতি ভালোবাসাই রাফির শক্তি। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় নাটক—সব জায়গায় তার অংশগ্রহণ প্রশংসিত হয়েছে। রাফি বিশ্বাস করে, একদিন সে বড় পর্দায় অভিনয় করে মানুষের মন জয় করবে।

 

রাফি বলছে, “মায়ের স্বপ্নই আমার স্বপ্ন। একদিন অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করব। মা আমার অভিনয় দেখতে না পারলেও মানুষ যদি আমাকে দেখে তৃপ্তি পায়, সেটাই আমার সার্থকতা।”

 

রাফির গল্প আমাদের শেখায়—সংগ্রাম থাকলেও স্বপ্নের পথ থেমে থাকে না। পরিশ্রম আর ইচ্ছাশক্তিই পারে একজন মানুষকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে।

نظری یافت نشد


News Card Generator