বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। ১ সেপ্টেম্বর সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শফিউল আলম চৌধুরীর উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা সহকারে সদস্যরা সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্যীবী দল নেতা শামিম, ইমাম হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জাহেদ উল্লাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করা হয়। এ সময় জিয়া মঞ্চ নেতা ফজলুল করিম ফজলু, বাপ্পু এবং বেতাগী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনের মাধ্যমে দলটি তাদের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং তার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের প্রতি দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এই অনুষ্ঠানে বক্তারা বিএনপির আদর্শ এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তারা দলীয় ঐক্য বজায় রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করতে সক্ষম হয় এবং দেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ন বার্তা প্রেরণ করে।