পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ..
পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবিতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিকালে পৌর পার্ক  থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক'শ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে পৌর বিএনপির সাবেক সদস্য দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী।
উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, বিএনপি নেতা এনামুল হক, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান বাবুল মহুরী, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা শামীম হোসেন, বিএনপি নেতা জবাইদুল ইসলাম, থানা যুবদলের সাবেক আহবায়ক মাসুম মন্ডল,  থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নুরুল্লাহ, ছাত্রনেতা মারুফ হাসান রোমেল প্রমুখ।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator