বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন..

Farhad Ahmad avatar   
Farhad Ahmad
বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন..
বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন..
ছবি: সংগৃহীত
****

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে লামা থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— ওই এলাকার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি রাতে খামার বাড়িতে বাগানের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে লামা থানা পুলিশের ওসিকে অবহিত করেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে এবং আটক দুই আসামিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator