বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন

****
Eidok-এ শেয়ার
বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণ, আটক দু'জন
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে লামা থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— ওই এলাকার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি রাতে খামার বাড়িতে বাগানের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে লামা থানা পুলিশের ওসিকে অবহিত করেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে এবং আটক দুই আসামিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 85 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 ভিউ