ধনবাড়ীতে ওএমএস এর আটা বিক্রয় উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধনবাড়ীতে ওএমএস এর আটা বিক্রয় উদ্বোধন

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
ধনবাড়ীতে ওএমএস এর আটা বিক্রয় উদ্বোধন
ধনবাড়ীতে ওএমএস এর আটা বিক্রয় উদ্বোধন
ছবি: সংগৃহীত
****

টাঙ্গাইলের ধানবাড়ী পৌর এলাকার চালাষে আজ ১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ ওএমএস এর আটা বিক্রয় দোকান উদ্বোধন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ মোঃ খাইরুল ইসলাম, ধনবাড়ী পৌর ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আবু সাঈদ শাহিন এবং ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, সরকার কর্তৃক পরিচালিত ওএমএস দোকানে সপ্তাহের রবিবার হতে বৃহস্পতিবার (সরকারী কর্ম দিবসে) সকাল ৯.০০ টা থেকে প্রত্যেক দোকানে ৫০০ কেজি আটা বিক্রয় করা হবে। প্রতি কেজি আটার বিক্রয় মূল্য ২৪/-(চব্বিশ) টাকা; একজন ভোক্তা সর্বোচ্চ ০৫ (পাঁচ) কেজি আটা ক্রয় করতে পারবেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator