বৌয়ের স্বীকৃতি পেতে দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানীর অনশন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বৌয়ের স্বীকৃতি পেতে দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানীর অনশন..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
বৌয়ের স্বীকৃতি পেতে দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানীর অনশন..
বৌয়ের স্বীকৃতি পেতে দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানীর অনশন..
ছবি: সংগৃহীত
****



বৌয়ের স্বীকৃতি পেতে দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানীর অনশন

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি :

বৌয়ের স্বীকৃতি পেতে জয়পুরহাটের কালাইয়ে পুনট কর্মকার পাড়ায় অনশনে বসেছেন দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রানী(১৫)। তিনি হিন্দু ধর্মের হরিজন সম্প্রদায়ের মেয়ে।

রবিবার (৩১আগষ্ট) সন্ধ্যায় উপজেলার পুনট‌ কর্মকার পাড়ার দুলাল কর্মকারের বাড়িতে তার ছেলে দুর্জয় কর্মকারের বৌ হিসেবে স্বীকৃতি পেতে অনশনে বসেন এই শিক্ষার্থী।

শিক্ষার্থী সঞ্চিতা রানীর বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার লাহেরী মোহনপুর এলাকায়।শখের বশে টিকটক করতো সেখান থেকেই পরিচয় দুর্জয় কর্মকার এর সাথে।

সঞ্চিতা রানী জানান, টিকটকের মাধ্যমে পরিচয় হয় আমাদের, তারপর দু' জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত জুন মাসের ৮ তারিখে তাকে বিয়ে করেন দুর্জয় কর্মকার। তবে সম্প্রদায়ভিত্তিক বৈষম্যের কারণে দুর্জয়ের পরিবার এ বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এ ঘটনায় দুর্জয় কর্মকার বর্তমানে পলাতক রয়েছে। তবে সঞ্চিতা রানী তার বাড়িতে বৌয়ের স্বীকৃতি পেতে অনশন চালিয়ে যাচ্ছেন।




No comments found


News Card Generator