বড়লেখায় পুলিশের অভিযানে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | আই নিউজ বিডি

বড়লেখায় পুলিশের অভিযানে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এমরান আহমদ, বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধিঃ 
Eidok-এ শেয়ার
বড়লেখায় পুলিশের অভিযানে মদ-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশি মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় ১০ বোতল Officer’s Choice Premium Whisky মদ ও ১২ প্যাকেটে মোড়ানো মোট ৩০০ গ্রাম গাঁজাসহ মুজিবুর রহমান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে।

পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের প্রেরণ করা হয়।

ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, বড়লেখা থানা এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 76 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 116 Views