গঙ্গাচড়ায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গঙ্গাচড়ায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
গঙ্গাচড়ায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত..
গঙ্গাচড়ায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল প্রামাণিক,সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান লুলু প্রমূখ। প্রস্তুতি সভায় গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি সফলভাবে সম্পাদনের লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। এসময় উপস্থিত গঙ্গাচড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলের ঐতিহ্য, আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে সামনে রেখে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Nema komentara


News Card Generator