গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করে ‘পকেট কমিটি’ গঠনের পায়তারা চালাচ্ছে জেলা বিএনপি—এমন অভিযোগে আজ ৩১ আগষ্ট রবিবার দুপুরে বনগ্রাম ইউনিয়ন বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিও জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ চলাকালে জেলা সভাপতির অনুগত আরেকটি গ্রুপ সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এতে পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
গাইবান্ধা সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও… | আই নিউজ বিডি
গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫ গাইবান্ধা প্রতিনিধি:
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করে ‘পকেট কমিটি’ গঠনের পায়তারা চালাচ্ছে জেলা বিএনপি—এমন অভ..
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0