খুলনা জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান'র দায়িত্ব গ্রহণ | আই নিউজ বিডি

খুলনা

খুলনা জেলা প্রশাসক মো: তৌফিকুর  রহমান'র দায়িত্ব গ্রহণ 

****
Eidok-এ শেয়ার
খুলনা জেলা প্রশাসক মো: তৌফিকুর  রহমান'র দায়িত্ব গ্রহণ 
ছবি: সংগৃহীত

 

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান আজ (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés