লালমনিরহাট২ মনোনয়ন দ্বন্দ্বে বিএনপি মাঠ দখলের চেষ্টায় জামায়াত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালমনিরহাট২ মনোনয়ন দ্বন্দ্বে বিএনপি মাঠ দখলের চেষ্টায় জামায়াত..

Raju Mia avatar   
Raju Mia
লালমনিরহাট২ মনোনয়ন দ্বন্দ্বে বিএনপি মাঠ দখলের চেষ্টায় জামায়াত..
লালমনিরহাট২ মনোনয়ন দ্বন্দ্বে বিএনপি মাঠ দখলের চেষ্টায় জামায়াত..
ছবি: সংগৃহীত
লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ-আদিতমারী) ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ৭ জন সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণায় সরব রয়েছে। স্বাধীনতার পর থেকে আসনটিতে বরাবরই জাপা’র প্রয়াত এমপি মজিবুর রহমান নির্বাচিত হতো। ত..

লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ-আদিতমারী) ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ৭ জন সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণায় সরব রয়েছে। স্বাধীনতার পর থেকে আসনটিতে বরাবরই জাপা’র প্রয়াত এমপি মজিবুর রহমান নির্বাচিত হতো। তিনি পর পর সাতবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে এ আসনের দৃশ্যপট বদলে যায়। দশম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহমেদ এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম এমপি নির্বাচিত হন।

২০১৮ সালেরবিতর্কিতরাতেরভোটেদলীয়বিএনপি’রপ্রার্থীরোকনউদ্দিনবাবুলেরসঙ্গেহাড্ডাহাড্ডিলড়াইকরেএমপিনির্বাচিতহননুরুজ্জামানআহমেদ।তিনিপ্রথমেপ্রতিমন্ত্রীওপরেকেবিনেটমন্ত্রীহন।আগামীজাতীয়সংসদনির্বাচনেলালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) সংসদীয়আসনেবিএনপি’রএকাধিকমনোনয়নপ্রত্যাশীথাকলেওজামায়াতেইসলামীঅনেকআগেইএককপ্রার্থীচূড়ান্তকরেছে।

এআসনেবিএনপি’রদৃশ্যমানচারজনসম্ভাব্যপ্রার্থীরনামশোনাযাচ্ছে।তারাকৌশলেনিজেদেরসমর্থনবাড়াতেমাঠেআছেন।এতেদলগতভাবেবিএনপি’রনেতাকর্মীরানানাভাবেবিভক্তহয়েপড়েছে।

অন্যদিকে, জাপা’র প্রয়াত এমপি মজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল ‘জনতার দল’ নামে নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেছেন। তার বাবার জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজে নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

অপরদিকে, জামায়াতের একক প্রার্থী গণসংযোগে ব্যস্ত। এ আসনে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বীও দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় জেলার রাজনীতি মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনকেন্দ্রিক দলীয় ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নানা কর্মসূচি পালন করছেন। নিজ দলের বার্তা তৃণমূলে পৌঁছে দিচ্ছেন তারা।
এদিকে, গত সাড়ে ১৫ বছর রাজত্ব করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কারাগারে অন্তরীণ রয়েছে। অনেক নেতাকর্মীরাও হাজতে আছে। আবার, কেউ জামিনে মুক্ত হয়ে স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছে।

 

 

অন্যদিকে, এআসনেজুলাইবিপ্লবেরকারিগরদেরসংগঠনজাতীয়নাগরিকপার্টি (এনসিপি) তাদেরসাংগঠনিককার্যক্রমসেভাবেশুরুকরতেপারেনি।এআসনেতাদেরকোনোপ্রার্থীওএখনোচূড়ান্তহয়নি।

তাদের নির্বাচনকেন্দ্রিক তৎপরতা একেবারেই নেই। এদিকে, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমও একই অবস্থা।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে যে চারজন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদী, তাদের মধ্যে সাবেক এমপি, এক সময়ের মাঠ কাঁপানো বর্ষীয়ান নেতা, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল প্রার্থী হবেন- এমনটাই জানান দিয়েছেন। তিনি স্পষ্টবাদী, ক্লিন ইমেজের একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত।


লালমনিরহাটজেলাবিএনপি’রসহ-সভাপতিরোকনউদ্দিনবাবুল ২০১৮ সালেরনির্বাচনেদলেরমনোনয়ননিয়েঅংশগ্রহণকরেবিতর্কিতরাতেরভোটেওঅসম্ভবচমকসৃষ্টিকরেছিলেন।যদিওপরেতিনিহেরেযান।এআসনেকর্মীবান্ধবনেতাহিসেবেইতিনিপরিচিত।আগামীজাতীয়সংসদনির্বাচনেতিনিইবিএনপি’রমনোনয়নপাবেন- এমনপ্রত্যাশাব্যক্তকরেছেনতিনি।বাবুলঅনেকআগেথেকেইনির্বাচনীএলাকাচষেবেড়াচ্ছেন।সামাজিকওধর্মীয়অনুষ্ঠানে, সভাসমাবেশেযোগদানেরমাধ্যমেনেতাকর্মীদেরনিয়েভোটারদেরসঙ্গেজনসংযোগচালিয়েযাচ্ছেন।এবারোনিশ্চিত, দলীয়মনোনয়নতিনিইপাবেনবলেআশাবাদব্যক্তকরেছেন।

অপরদিকে, তরুণনেতাজিয়াপরিষদেরকেন্দ্রীয়কমিটিরসাংগঠনিকসম্পাদককৃষিবিদড. রোকনুজ্জামানকেমদাতী, ভোটমারী, কালীগঞ্জ ও আদিতমারীরমানুষএকজনপরিচ্ছন্ননেতাহিসেবেজানে।নতুনমুখহলেওইতিমধ্যেকালীগঞ্জ ও আদিতমারীউপজেলাচরাঞ্চলেরঅসহায়, হতদরিদ্রমানুষদেরমাঝেবিভিন্নসাহায্যসহযোগিতাকরেনিজেকেমানবিকনেতাহিসেবেউপস্থাপনকরছেনতিনি।এবারবিএনপি’রমনোনয়নতিনিপাবেন- এমনটাইআশাবাদব্যক্তকরেছেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমও মনোনয়নপ্রত্যাশী। তিনিও নির্বাচনী এলাকা নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন। তিনি ধর্মীয় ও সামাজিক সভা সমাবেশে যোগদান ও বিভিন্ন মাদ্রাসা মসজিদ, মন্দিরে বিভিন্ন সময়ে অনুদান প্রদান করেছেন। যে কারণে তার জনপ্রিয়তা রয়েছে। দলীয় সমর্থক নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি এবার দলীয় মনোনয়ন পাবেন- এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড. ফিরোজ হায়দার লাভলু তার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা সমাবেশ করে যাচ্ছেন। এলাকার দরিদ্রপীড়িত অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা, চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এতিম শিশুদের পড়ালেখার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন।

জনতার দল’র চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল নির্বাচনী এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় পরিচয়ে নয়, প্রয়াত এমপি মজিবর রহমানের জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজে তিনিও অনেকটা এগিয়ে গেছেন।


ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মাহফুজুর রহমান নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বসে নেই তারও দলীয় নেতাকর্মীরা। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য চার প্রার্থীর মধ্যে কে পাবেন মনোনয়ন! সেটা সময়ই বলে দেবে।


সবমিলিয়ে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) ভোটের মাঠে সম্ভাব্য প্রার্থীদের সরব তৎপরতা যতই দিন যাচ্ছে, বেড়েই চলেছে।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাট-২ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী একাধিক থাকায় তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত। মনোনয়ন লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিএনপি’র এই বিভক্তির বিপরীতে জামায়াতে ইসলামী অনেক বেশি সুসংগঠিত। বিশ্লেষকদের অনেকে বলছেন, আসন্ন নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেই। জাপা’র ও কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। তাই এবারের ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জনতার দলের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সাধারণ মানুষের পাশাপাশি তরুণ ভোটারদের আগ্রহের কমতি নেই। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভোটের অধিকার বঞ্চিতরা এবার নির্ভয়ে ভোট দেয়ার একটা উপযুক্ত সময় বলে মনে করছেন এ আসনের ভোটার ও সাধারণ মানুষ ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator