জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স প্রিমিয়ার লিগে ১৫তম ব্যাচের টানা দ্বিতীয় শিরোপা জয়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স প্রিমিয়ার লিগে ১৫তম ব্যাচের টানা দ্বিতীয় শিরোপা জয়..

Imtiaz Uddin avatar   
Imtiaz Uddin
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স প্রিমিয়ার লিগে ১৫তম ব্যাচের টানা দ্বিতীয় শিরোপা জয়..
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স প্রিমিয়ার লিগে ১৫তম ব্যাচের টানা দ্বিতীয় শিরোপা জয়..
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স প্রিমিয়ার লিগ ২০২৫-এ চ্যাম্পিয়ন হল ১৫তম ব্যাচ, তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়।..

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের উদ্যোগে আয়োজিত ফিন্যান্স প্রিমিয়ার লিগ (FPL) ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার ডেমরায় অবস্থিত শামসী স্পোর্টস গ্যালারিতে শনিবার (৩০ আগস্ট) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

এবারের টুর্নামেন্টে ফিন্যান্স বিভাগের ছয়টি ব্যাচ অংশগ্রহণ করে — ফিন্যান্স ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এবং অ্যালামনাই। এই টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্টে ছিলেন ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এস.কে. আলমগীর হোসেন, অধ্যাপক ড. নাফিসা রওনক, সহকারী অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান এবং সহকারী অধ্যাপক ইমরান হোসাইন।

উত্তেজনাপূর্ণ ফাইনালে ফিন্যান্স ১৫তম ব্যাচ ট্রাইবেকারে ফিন্যান্স ১৭তম ব্যাচকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করে। তাদের দৃঢ় মনোবল ও দলীয় সমন্বয় ছিল এই সাফল্যের মূল চাবিকাঠি। 

টুর্নামেন্টের সময় অ্যালামনাইদের সক্রিয় সমর্থন এবং উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের উৎসাহ আয়োজনকে প্রাণবন্ত করেছে। 

এ প্রসঙ্গে ফিন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাইফুল বলেন, “আলহামদুলিল্লাহ, ফিন্যান্স প্রিমিয়ার লিগ ২০২৫ সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। অংশগ্রহণকারী সব ব্যাচ, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার হয়েছে এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে।” 

সাইফুল আরো বলেন, "FPL শুধু প্রতিযোগিতা নয়, বরং ব্যাচগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের দলগত চেতনা গড়ে তোলার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।"

এই টুর্নামেন্টের আয়োজন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, নেতৃত্ব এবং দলগঠন চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। অংশগ্রহণকারী সকল ব্যাচকে আয়োজক ১৫ ব্যাচ এবং অ্যালামনাইরা ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্ট সমাপ্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator