কালাইয়ে ধর্ষণ চেষ্টাকারী প্রতিবেশী ভাসুরের পুরুষাঙ্গ কর্তন, পরস্পর বিরোধী অভিযোগ দায়ের
সজিবুল ইসলাম পাভেল, (কালাই) জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে মেজবাউল ইসলাম(৪৬) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী নারী মোনাক্কা খাতুন মনি (২৫) এর বিরুদ্ধে। তিনি নুর আলমের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার পুনট ইউনিয়নের পুনট পূর্বপাড়া গ্রামে। পাড়া সম্পর্কে মেজবাউল ইসলাম ভাসুর হন।
শনিবার(৩০ আগস্ট) দিবাগত রাত ২ টায় এ ঘটনায় মেজবাউল ইসলামের বাবা আলতাফ আলী মন্ডল কালাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার শিকার মেজবাউল ইসলাম উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সুত্রে জানা গেছে, মেজবাউল খড়ি নেওয়ার জন্য তাদের পরিত্যাক্ত রুমে যায় তখন নুর আলম ও তার স্ত্রী সহ কয়েকজন মিলে তার গোপনাঙ্গ কেটে নিয়ে পুকুর এর সাইটে তাকে ফেলে দেয়। সে রক্তাক্ত অবস্থায় কোনোরকম বাসায় গেলে তার বোন দেখে চিৎকার শুরু করে দেয় পরে তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম জুয়া ও বিভিন্ন নেশায় আসক্ত তার বৌ মেজবাউল এর বাসায় যাওয়া আসা ও বিভিন্ন কাজ করতো। হঠাৎ সন্ধ্যার পর তাঁরা চিৎকার শুনতে পেয়ে বাহিরে এসে দেখে মেজবাউল এর গোপনাঙ্গ কেটে নেওয়া হয়েছে।
এঘটনায় বক্তব্য নেওয়ার জন্য ভুক্তভোগী মুনি ও তার স্বামী নুর আলম এর বাসায় গেলে বাড়িতে তালা ঝুলানো দেখা যায়। থানা সূত্রে জানা গেছে মুনি ধর্ষনের অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১ টায় ঘটনাস্থলে উপস্থিত হন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান। তিনি জানান এ বিষয় নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। তদন্তে সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
কালাইয়ে ধর্ষণ চেষ্টাকারী প্রতিবেশী ভাসুরের পুরুষাঙ্গ কর্তন, পরস্পর বিরোধী অভিযোগ দায়ের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে ধর্ষণ চেষ্টাকারী প্রতিবেশী ভাসুরের পুরুষাঙ্গ কর্তন, পরস্পর বিরোধী অভিযোগ দায়ের..
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado