রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক | আই নিউজ বিডি

রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক  

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাধনা রানী দাস (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।..
Eidok-এ শেয়ার
রুহিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক   
ছবি: সংগৃহীত

ধৃত মাদক কারবারি সাধনা রানী দাসকে শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার এস আই গোলাম আজম এর নেতৃত্বে একটি চৌকস টিম থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের এমপি মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের স্যামুয়েল দাসের স্ত্রী ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম নাজমুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে থানাধীন রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের এমপি মোড় এলাকায় অভিযান চালিয়ে সাধনা রানী দাস নামে এক মাদক কারবারিকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয় যার মামলা নং ০৭ তারিখ ৩০/০৮/২৫। মামলা শেষে তাকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 75 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ