বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (বিইউটিসি) ফেনীর দাগনভূঞা উপজেলা শাখার নবগঠিত ২৭ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্দুরপুর খাজা আহমেদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহি উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেন, “শিক্ষক সমাজের অধিকার আদায়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নিতে হবে।”
সভায় বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহিম উল্যাহ চৌধুরী, জেলা আহ্বায়ক মোশাররফ হোসাইন, সদস্য সচিব দাউদুল ইসলাম, জেলা যুগ্ম সদস্য সচিব টুটুল চন্দ্র দাস, উপজেলা অর্থ ও পরিকল্পনা সম্পাদক নকূল চন্দ্র দে, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ তানজিম হোসাইন বলেন, “শিক্ষকদের স্বার্থে কোনো আপোষ নয়। আন্দোলনের মাঠে প্রয়োজন হলে রাজপথই হবে আমাদের শেষ ভরসা। আমরা ন্যায্য অধিকার আদায়ে এক কাতারে, এক পতাকায়, এক শপথে ঐক্যবদ্ধ হবো—এটাই আমাদের অঙ্গীকার।”
উল্লেখ্য, সম্প্রতি সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেনকে সভাপতি এবং পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
「Eye News BD」アプリ
コメント 0