দুর্গাপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু 

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু 
দুর্গাপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু 
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরের তেরীবাজার এলাকায় ভিমরুলের কামড়ে  রোকেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে  তিনি মারা যান।..
নিহত বৃদ্ধা  রোকেয়া বেগম তেরি বাজার বড় মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম হাজী আব্দুল জব্বারের  স্ত্রী।
 
নিহত বৃদ্ধার নাতি দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন রোকেয়া বেগম। সে সময় হঠাৎ একদল  ভিমরুল তাকে আক্রমণ করে এবং শরীরে একাধিক হুল ফোটায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে রাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
 
বৃদ্ধার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
 
 
 
 
 
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator