নীলফামারীতে এক নারীর নাম ব্যবহার করে মিথ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার… | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে এক নারীর নাম ব্যবহার করে মিথ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ

জেলা প্রতিনিধি,নীলফামারী।

নীলফামারীর কিশোরগঞ্জে এক নারীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্টের মাধ্যমে মিথ্যে অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার অভিযোগ উঠেছে এক ক..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে এক নারীর নাম ব্যবহার করে মিথ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ
ছবি: সংগৃহীত

জানা যায়, দীর্ঘদিন দিন ধরে কিছু কুচক্রী মহল তার ক্ষতি করার চেষ্টা করে আসছিলেন। তিনি তার বাড়িতে কিংবা কোথায় কোন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নেই। তিনি তার পরিবার নিয়ে স্বামীর উপার্জনের টাকায় সৎ ভাবে জীবনযাপন করছেন। এমতাবস্থায় কুচক্রী মহল একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে ভিডিওটি তার নাম দিয়ে অপপ্রচার করেন। তবে ছড়িয়ে দেওয়া ভিডিওটার সঙ্গে এ নারীর কোন সংপৃক্ততা নেই। 

আরও জানা যায়,  স্থানীয় কিছু ভুয়া ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ অশ্লীল ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি প্রশাসন দেখলে তার স্বামী নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের(ছদ্দনাম নাম) কে সন্দেহমূলক ভাবে থানায় নিয়ে আসেন। এতে তার স্বামীর সঙ্গে অসামাজিক কোন কাজের সংপৃক্ততা না পেয়ে তাকে ছেড়ে দেন।

এবিষয়ে ভুক্তভোগী নারী বলেন, আমি কখনো এসব অসামাজিক কাজের সঙ্গে জড়িত না। আমি আমার স্বামীর উর্পাজনের টাকায় সৎভাবে জীবনযাপন করি। কিছু কুচত্রুীমহল অশ্লীল ভিডিও দিয়ে আমার নাম বলে ফেসবুকে দিয়েছে। আমি কখনো এসব করিনা আর যে ভিডিও দিসে সেখানে কখনো আমি না। তারা আমার সম্মান নষ্ট করেছে
আমি এসব মিথ্যে ঘটনার কারনে সামাজিক ও পারিবারিকভাবে সবার কাছে ছোট হচ্ছি।  যারা আমার নামে এসব মিথ্যে ভিডিও দিয়ে সম্মানহানী করল এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সঙ্গে প্রশাসনের কাছে সহায়তা চাই।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলাম বলেন, এমন একটি অশ্লীল ভিডিও দেখে একজনকে  সন্দেহমূলকভাবে নিয়ে আসা হয়েছিলো। পরে আমরা যাচাই বাছাই করে তার সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছি। 

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 53 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 53 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views