হোমনায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হোমনায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

H.M.Al amin Bhuiyan avatar   
H.M.Al amin Bhuiyan
হোমনায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
হোমনায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাসিন্দা।..

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি | ২৮ আগস্ট ২০২৫

কুমিল্লার হোমনা উপজেলায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  
আটককৃতরা হলেন—মদন সরকার (৩৩), পিতা মৃত হরেন্দ্র সরকার, এবং শাকিল (১৯), পিতা গিয়াস উদ্দিন।  
তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের বাসিন্দা।

হোমনা থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ৭নং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।  
কাশিপুর গ্রামের ভাই ভাই মৎস্য খামারের সামনে রাস্তা থেকে তাদের আটক করা হয়।  
তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator