চট্টগ্রাম–বান্দরবান বন বিভাগের অভিযানে পারমিটবিহীন কাঠ জব্দ | আই নিউজ বিডি

চট্টগ্রাম–বান্দরবান বন বিভাগের অভিযানে পারমিটবিহীন কাঠ জব্দ..

MD Kaisar hamid avatar   
MD Kaisar hamid
চট্টগ্রাম–বান্দরবান বন বিভাগের অভিযানে পারমিটবিহীন কাঠ জব্দ..
চট্টগ্রাম–বান্দরবান বন বিভাগের অভিযানে পারমিটবিহীন কাঠ জব্দ..
ছবি: সংগৃহীত
ছবি বন বিভাগের অভিযানে জব্দকৃত কাঠ

বান্দরবান প্রতিনিধি :মোঃ সুমন

চট্টগ্রাম বন বিভাগ ও বান্দরবান বন বিভাগের যৌথ অভিযানে পারমিটবিহীন বিপুল পরিমাণ সেগুম কাঠ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের উত্তর সুলতানপুর এলাকায় ডা. মো. মহিউদ্দীন ও মো. সেহানের মালিকানাধীন একটি বাগান থেকে এসব কাঠ জব্দ করা হয়।

বাগান কেনাবেচার তথ্য

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ৩ আগস্ট ডা. মহিউদ্দীন (৪২) ও মো. সেহান (৪৬) প্রায় দেড় লাখ টাকার বিনিময়ে বাগানটি বিক্রি করেন চট্টগ্রামের চন্দনাইশের মনজুর ইসলাম এবং বান্দরবানের সুয়ালক হেডম্যানপাড়ার বাসিন্দা শৈচিংমং মার্মাকে। এ সংক্রান্ত একটি নোটারি দলিলও পাওয়া গেছে।

মো. সেহান বলেন, বাগানটি তিনি স্থানীয় চেয়ারম্যান উক্যানু মার্মার কাছে বিক্রি করেছিলেন। তবে নোটারি দলিল করা হয়েছে কাঠ ব্যবসায়ী মনজুর ইসলাম ও শৈচিংমং মার্মার নামে। তিনি জানান, বাগান বিক্রির দেড় লাখ টাকা তিনি বুঝে পেয়েছেন।

অবৈধ কাঠ পাচারের অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মার্মার নেতৃত্বে দীর্ঘদিন ধরে পারমিটবিহীন কাঠ পাচার চলছে। তাঁর ছত্রছায়ায় আরও কয়েকজন ব্যবসায়ী এ কাজে যুক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশেই এসব গাছ কাটা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে উক্যানু মার্মা বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে জমির মালিক দাবি করেন, বাগানটি তিনি চেয়ারম্যানের কাছেই বিক্রি করেছেন।

বন বিভাগের বক্তব্য

বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা মুনতাসির বলেন, অভিযানের স্থান বান্দরবান সদর রেঞ্জের আওতাধীন নয়, এটি চট্টগ্রামের বইতারানী রেঞ্জের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম বন বিভাগ মূল অভিযান পরিচালনা করেছে, বান্দরবান বন বিভাগ সহযোগিতা করেছে।

চট্টগ্রাম সহকারী বনরক্ষক ইমরুল কায়েস বলেন, অভিযানে জব্দকৃত কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

No comments found


News Card Generator