নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত

নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওমর ফারুক স্ত্রীকে মোটরসাইকেলযোগে নীলফামারী থেকে ডোমার ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েছেন।..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত
ছবি: সংগৃহীত

 বুধবার (২৭ আগস্ট ২০২৫ ইং) বিকেলে ডোমারের হরতকীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় প্রধান শিক্ষকের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে ।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে  হেফাজতে রেখেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনায় তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı