শিবগঞ্জে ১০০ টাকার জন্য মুদি দোকানি খুন | আই নিউজ বিডি

শিবগঞ্জে ১০০ টাকার জন্য মুদি দোকানি খুন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাত্র ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপা..
Eidok-এ শেয়ার
শিবগঞ্জে ১০০ টাকার জন্য মুদি দোকানি খুন
ছবি: সংগৃহীত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাত্র ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করতেন।
 
বাবুলের ভাই নজরুল ইসলাম জানান, গত ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করেন পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
 
নজরুলের অভিযোগ, এরপর আসাদুল ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসেনের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন বাবুল। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
“মাত্র ১০০ টাকার জন্য আমার ভাইয়ের প্রাণ গেল,” ক্ষোভ প্রকাশ করে বলেন নজরুল ইসলাম।
 
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
 
 
---
 
📌 প্রতিবেদক: মোঃ সুজন আলী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 66 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 Views