পাঁচবিবিতে  বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে  রাজশাহী বিভাগীয় পরিচালকের পরিদর্শন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে  বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে  রাজশাহী বিভাগীয় পরিচালকের পরিদর্শন..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে  বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে  রাজশাহী বিভাগীয় পরিচালকের পরিদর্শন..
পাঁচবিবিতে  বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে  রাজশাহী বিভাগীয় পরিচালকের পরিদর্শন..
ছবি: সংগৃহীত
****

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন সরকারী, বে- সরকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প  দিন ব্যাপি  পরিদর্শন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ( যুগ্ম সচিব) পারভেজ রায়হান। ২৭ আগস্ট মঙ্গলবার   বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  দারুল ইসলাহ একাডেমিত পরিদর্শন শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি । দুপুরের পরে পাঁচবিবি  উপজেলা পরিষদ  ও ভুমি অফিস  পরিদর্শন করেন ।  এর  মাঝে  উপজেলা পরিষদ সভা কক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে  বিভিন্ন ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীগণকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন তিনি ।  পরে  তিনি  উপজেলা  পৌরসভা  পরিদর্শন  করেন 

          
          শুরুতে তাকে  অর্ভ্যথনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ  ও সহকারি কমিশনার ( ভুমি) বেলায়েত হোসেন । উপস্হিত ছিলেন  দারুল ইসলাহ একাডেমির  প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার ও সহকারী শিক্ষকবৃন্দ । 
পরিদর্শন  শেষে  সকল প্রতিষ্ঠান ও প্রকল্পের কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator