ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন..

Bidhan Das avatar   
Bidhan Das
ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন..
ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)..
গতকাল শনিবার (২৩ আগস্ট) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এ সময় বিজিবি তাদের আটক করে।
 
আটকৃতরা হলো-পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০), দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)।
 
এর আগেও একাধিকবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করেছে বিএসএফ।
 
বিজিবির ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক পাঁচজনের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে তোলা হয় ।
No se encontraron comentarios


News Card Generator