ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন

ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্তে নারী শিশুসহ ৫ জনকে পুশ-ইন
ছবি: সংগৃহীত
গতকাল শনিবার (২৩ আগস্ট) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এ সময় বিজিবি তাদের আটক করে।
 
আটকৃতরা হলো-পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২), একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০), দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১), বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)।
 
এর আগেও একাধিকবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করেছে বিএসএফ।
 
বিজিবির ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক পাঁচজনের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে তোলা হয় ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 75 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 46 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ