বগুড়া ধুনটে দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের জেরে সংঘর্ষ, আহত ১ | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া ধুনটে দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের জেরে সংঘর্ষ, আহত ১

বগুড়ার ধুনট উপজেলার চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান ও বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল বারী খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ..
Eidok-এ শেয়ার
বগুড়া ধুনটে দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের জেরে সংঘর্ষ, আহত ১
ছবি: সংগৃহীত

 

স্টাফ রিপোর্টারঃ মোঃ বোরহান উদ্দিন 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান উল্লাহ নামের একটি ফেসবুক আইডি শিক্ষক এমরুল কায়েস খান এবং রাশেদুল বারী খানের বিরুদ্ধে 'ব্ল্যাকমেইলিং এবং মাদক সেবন' সম্পর্কিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। যদিও এ ধরণের কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি, স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাহালগাছা গ্রামের তারেকুল ইসলাম জানান, ধুনট উপজেলার সেরা প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক এমরুল কায়েস খান নির্বাচিত হয়েছেন এবং তাঁর দ্বারা প্রশিক্ষিত শত শত শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সরকারি ও বেসরকারি চাকরিতে নিযুক্ত আছেন। তাঁর মতো একজন স্বনামধন্য শিক্ষকের নামে এমন মানহানিকর প্রচারণা স্থানীয়রা মেনে নিতে পারেনি।

তিনি আরও বলেন, উক্ত ভুয়া পোস্টটি রাকিবুল হাসান শেখ রকেট নামে এক ব্যক্তি শেয়ার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল বিকেল ৩টার দিকে বিশ্ব হরিগাছা বাজারে রাকিবুল হাসান শেখের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পর এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় দোকানদার রাকিবুল হাসান শেখ প্রধান শিক্ষক এমরুল কায়েস খানকে ঘুষি মারেন। পরে পাল্টা ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে।

ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রেজাউল হক দুলাল, আব্দুল করিম মন্ডল, তরিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে রকিবুল হাসান শেখ দোকান থেকে একটি ইঁদুর বের করে আক্রমণ করলে উপস্থিত লোকজন তা ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির সময় রকিবুল হাসান পড়ে যান এবং মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান।

থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আহত রাকিবুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notícias do distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Notícias do distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 71 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Notícias do distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notícias do distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notícias do distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notícias do distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notícias do distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views