বগুড়ার শেরপুরে জামায়াতের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে জামায়াতের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা

****
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে জামায়াতের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরের  উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখা। শনিবার সকাল ১০ টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামে নিজস্ব কার্যালয়ে রুকন সম্মেলনে এ প্রার্থীদের নাম ঘোষনা করেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান। প্রার্থীরা হলেন খানপুর ইউনিয়নে আব্দুল খালেক ফকির, খামারকান্দি ইউনিয়নে আব্দুল মতিন, সুঘাট ইউনিয়নে লুৎফর রহমান, সিমাবাড়ী ইউনিয়নে ইমাম হোসাইন, বিশালপুর ইউনিয়নে আব্দুস সাত্তার, ভবানীপুর ইউনিয়নে এ্যাড. আব্দুল হালিম, মির্জাপুর ইউনিয়নে হাফেজ জহুরুল ইসলাম ও কুসুম্বী ইউনিয়নে আনিসুর রহমান। দুটি ইউনিয়নে বর্তমানে জামায়াতের মনোনীত চেয়ারম্যান থাকায় নতুন কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। সেখানে বর্তমান চেয়ারম্যানরাই প্রার্থী থাকবেন না অন্যদের প্রার্থী করা হবে সে বিষয়ে পরবর্তিতে জানানো হবে বলে জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা দবিবুর রহমান, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, শফিকুল ইসলাম শফিক, শাহিল আলম প্রমূখ।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Política নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Política পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Política টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 47 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Política গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Política গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Política গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Política জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views