জয়পুরহাট

কালাইয়ে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি মোস্তফার বিশাল জনসভা

****
Eidok-এ শেয়ার
কালাইয়ে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি মোস্তফার বিশাল জনসভা
ছবি: সংগৃহীত


কালাইয়ে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি মোস্তফার বিশাল জনসভা

সজিবুল ইসলাম পাভেল,(কালাই) জয়পুরহাট প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনের (কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর) বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টার সময় উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কালাই থানা বিএনপির সদস্য ও উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সরকারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হেলাল উদ্দিনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সহ- সভাপতি আনিছুর রহমান তালুকদার, জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও এপিপি অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক এ্যাড. রুহুল আমীন ফারুক, জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর,জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল,জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক সদস্য মোজাফফর তালুকদার, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, জয়পুরহাট জেলা মহিলাদলের সদস্য নুরজাহান, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও কালাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক, কালাই থানা বিএনপি নেতা দুলাল হোসেন,আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হ্যাপী,জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ডি.এম জাকির,
জেলা জিয়া সাইবার ফোর্স এর সিনিয়র সহ-সভাপতি
জাফরুল ইসলাম রুবেলসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইঞ্জিয়ার গোলাম মোস্তফা বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ও আমাকে বিএনপির দলীয় মনোনয়ন ধানের শীষের প্রতিক দেয়া হবে। ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হলে সর্বপ্রথমে জয়পুরহাট - আসন(কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) দূর্নীতি মুক্ত করবো।আপনারা আমার পাশে থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 ভিউ উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন রাজনীতি উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 ভিউ বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 63 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 ভিউ