চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন

পতেঙ্গা সি-বিচ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাপ্ত..
Eidok پر شیئر
চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন
تصویر: ماخوذ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন-এর নেতৃত্বে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোডাউন।

শোডাউনটি চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক— একাধিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পতেঙ্গা সি-বিচে এসে শেষ হয়। এতে অংশ নেয়া হাজারো নেতা-কর্মী ও সমর্থকের পদচারণায় এলাকা ছিল মুখরিত। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সুসজ্জিত মিছিলটি সাধারণ মানুষের মনোযোগও আকর্ষণ করে।

প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,“মানবতার কল্যাণে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা মাঠে নেমেছি। মানুষ পরিবর্তন চায়, ইসলামি শাসন চায়—সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি আরও বলেন,জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ চট্টগ্রাম-১১ আসনে আমরাই বিজয়ী হবো।

স্থানীয় নেতারা বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই এমন জনসমাগম ও সুশৃঙ্খল শোডাউনই প্রমাণ করে—আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন এই আসনে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন।

শান্তিপূর্ণভাবে শোডাউনটি সম্পন্ন হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে। স্থানীয় প্রশাসন জানায়, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 31 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 59 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 80 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ سیاست নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 58 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ سیاست আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার سیاست পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 45 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের سیاست তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 38 Views