জামালগঞ্জের সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জের সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জের সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
জামালগঞ্জের সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: সংগৃহীত
জামালগঞ্জের সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধ স্থাপনে উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে পলক দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার মোঃ আজমল হোসেন,ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আসআদ, নাজির কাম ক্যাশিয়ার মোঃ ছবির হোসেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator