ফরিদপুর

ফরিদপুরের গর্ব জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা

ফরিদপুরের গর্ব – জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরান শুভেচ্ছা

আজ ২২ আগস্ট, ফরিদপুরের কৃতী সন্তান, প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীতশিল্পী জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিন।
ফরিদপুর সিটি অর্গানাইজ..
Eidok-এ শেয়ার
ফরিদপুরের গর্ব জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের গর্ব – জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিনে অফুরান শুভেচ্ছা

আজ ২২ আগস্ট, ফরিদপুরের কৃতী সন্তান, প্রখ্যাত অভিনেতা ও সঙ্গীতশিল্পী জনাব ফজলুর রহমান বাবুর জন্মদিন।
ফরিদপুর সিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে জানাই অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা।

১৯৬০ সালের এই দিনে ফরিদপুরে জন্ম নেওয়া বাবু ভাই শুধু অভিনয়শিল্পী নন, তিনি আমাদের সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। শতাধিক টেলিভিশন নাটক, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অসংখ্য বিজ্ঞাপনে তাঁর অসাধারণ অভিনয় দর্শক হৃদয়ে অম্লান হয়ে আছে।

তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিকবার সম্মানিত হয়েছেন:

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: শঙ্খনাদ (২০০৪), মেয়েটি এখন কোথায় যাবে (২০১৬), ফাগুন হাওয়ায় (২০১৯), নোনা জলের কাব্য (২০২১)

শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা: গহীন বালুচর (২০১৭)

সমালোচক সেরা অভিনেতা: খাঁচার ভিতর অচিন পাখি (২০২১)


তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: দারুচিনি দ্বীপ (২০০৭), মনপুরা (২০০৯), অজ্ঞাতনামা (২০১৬), হালদা (২০১৭) প্রভৃতি।

বাবু ভাই তাঁর অভিনয় জীবন শুরু করেন ১৯৭৮ সালে ফরিদপুরের "বৈশাখী নাট্য গোষ্ঠি" দিয়ে। পরে ঢাকায় এসে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদল-এ যোগ দেন এবং মঞ্চ নাটকে অসামান্য সাফল্য অর্জন করেন।

শুভ জন্মদিন বাবু ভাই! আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সৃষ্টিশীলতার অশেষ ধারাবাহিকতা কামনা করি।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলার খবর আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 104 ভিউ খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু জেলার খবর খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 ভিউ শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক জেলার খবর শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 ভিউ তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জেলার খবর তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 ভিউ সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ জেলার খবর সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 ভিউ