শেরপুরে যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

****
Eidok-এ শেয়ার
শেরপুরে যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাস থেকে দুই যুবকসহ ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্পে যাত্রা বিরতির সময় এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ হোসেন (২৭)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে ব্যাগ ও সিমেন্টের বস্তার মধ্যে থেকে ৮ কেজি গাঁজা পাওয়া যায়।"
ওসি আরও জানান, "গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

commentaires 1

mobin hasan
mobin hasan 1 year ago
nice
1 0 উত্তর
Montre plus

Articles Liés

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 82 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 100 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crime ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crime শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views