বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাস থেকে দুই যুবকসহ ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্পে যাত্রা বিরতির সময় এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ হোসেন (২৭)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রা বিরতির সময় অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি নীল স্কুলব্যাগ ও একটি বস্তা সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে ব্যাগ ও সিমেন্টের বস্তার মধ্যে থেকে ৮ কেজি গাঁজা পাওয়া যায়।"
ওসি আরও জানান, "গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
শেরপুরে যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ | আই নিউজ বিডি
শেরপুরে যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 1