প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে মিললো মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

বুধবার ২০ আগষ্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।..
Eidok-এ শেয়ার
প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে মিললো মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শাহরিয়ার মোরশেদ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা সহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিলো। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত‍্যাক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।

মরদেহটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর পড়ে ছিল। নিহতের পরনের জমা রক্তাক্ত ছিল। মুখ, মাথা সহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ জানান ‘ মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেটে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার পর পুলিশ লাশ তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।
সম্মিলিতভাবে আমরাও চেষ্টা করবো- কে বা কারা কেন হত্যা করেছে, কারণটি বের করার। সেই সাথে হত্যাকারীরা যেন দ্রুত গ্রেফতার হয় তাঁর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 1

আব্দুল আজিজ সালথা ফরিদপুর
খুবই দুঃখজনক
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 21 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 12 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 57 ভিউ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান জেলার খবর কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 ভিউ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে জেলার খবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 ভিউ গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা জেলার খবর গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 ভিউ রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত জেলার খবর রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, পূর্বাচল ৩০০ ফিট সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত 89 ভিউ