ফরিদপুর

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রোস্তম আলী

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রোস্তম আলী

ফরিদপুর প্রতিনিধি | ২০ আগস্ট ২০২৫

ফরিদপুর জেলার জুলাই/২০২৫ মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (নিঃ) নির্বাচিত হয়েছেন মধুখালী থানার এসআই..
Eidok-এ শেয়ার
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রোস্তম আলী
ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রোস্তম আলী

 
ফরিদপুর প্রতিনিধি | ২০ আগস্ট ২০২৫
 
ফরিদপুর জেলার জুলাই/২০২৫ মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (নিঃ) নির্বাচিত হয়েছেন মধুখালী থানার এসআই মো. রোস্তম আলী।
 
বুধবার (২০ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফরিদপুর জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মো. আব্দুল জলিল পিপিএম শ্রেষ্ঠ এসআই হিসেবে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
 
জানা গেছে, জুলাই মাসে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
 
২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর এসআই মো. রোস্তম আলী মধুখালী থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি দমনসহ গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিশেষ সাফল্য অর্জন করেছেন। তার এই কার্যকর ভূমিকা সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।
 
সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে এসআই মো. রোস্তম আলী বলেন—
“এই অর্জন কেবল আমার নয়, পুরো থানার সহকর্মীদের সহযোগিতার ফসল। এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি সবার দোয়া চাই, যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারি।”
 
তার এ অর্জনে মধুখালী থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ