বগুড়ার শেরপুরে ছাগল হত্যা মামলার আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ার শেরপুরে ছাগল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
বগুড়ার শেরপুরে ছাগল হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ছাগল কলা গাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা করায় সজিব হাসান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।
জানা যায়, গত ১৪ আগষ্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) পরিবারের তিনটি ছাগল নিয়ে সকাল ৯টার দিকে গ্রামের বাঙ্গালী নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাসহ ছাগলগুলো নিয়ে সজিব হাসানের বাড়ির পাশে দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল সজিব হাসানের কলা গাছের পাতা খায়। পরে সজিব হাসান ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে এবং দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে বাধা দিতে গেলে দা হাতে নিয়ে জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আল মাহমুদ বাদি হয়ে শেরপুর থানায় একটি ছাগল হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views