বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি..
বাগেরহাটে সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দীর্ঘদিন দখল হয়ে থাকা সকল সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২০ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার দশানী ট্রাফিক মোড়ে কাড়াপাড়া, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের সাধারণ মানুষ এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে কৃষকদল নেতা আসাফুদৌলা জুয়েল, জামায়াত নেতা মন্জুরুল হক রাহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সাবেক আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, এনসিপি নেতা শেখ সোহেল, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিএনপি নেতা শেখ রাসেল'সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য এসএম ইমরান, অর্নব মিস্ত্রি, অর্নব মন্ডল, বেল্লাল মল্লিক, শেখ আল আমিন, অমিত শীল, মিথিলা আক্তার, সুমিত ভট্টাচার্য, মাহফুজ মাঝি'সহ প্রায় তিন শতাধিক যুব সদস্য ও গ্রামবাসী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সরকারী খাল দখল হয়ে আছে। এর ফলে হাজার হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। বছরে শত শত কোটি টাকার ক্ষতি সয়তে হচ্ছে কৃষক'সহ সাধারণ মানুষকে। বক্তারা অভিযোগ করেন, খালগুলো অবৈধভাবে দখল করে রাখলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তারা আরও বলেন, জনগণের স্বার্থে দখলমুক্ত খাল পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। অবিলম্বে সকল সরকারী খাল অবমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান তারা।

コメントがありません


News Card Generator