জয়পুরহাট

বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার খঞ্জনপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জাহানারা মঞ্জিলে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সহ-আয়োজক ও ইলিগেন্ট ইভেন্টের সহযোগিতায় এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে ফটোগ্রাফি নিয়ে ক্যাম্পেইন করা হয়।

এরপর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহানারা মঞ্জিলে ফটোওয়াক করা হয়। পরে ফটো আড্ডায় অংশ নেন সংগঠনটির ফটোগ্রাফাররা। একইসাথে দুইজন প্রবীণ আলোকচিত্রী প্রণব কুমার সরকার ও সমীরণ কিশোর চৌধুরীকে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেসবাউল ইসলাম, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন মন্ডল ও বিপ্লব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল জান্নাহ রিফাত, জনসংযোগ বিষয়ক সম্পাদক মাহাদী বরকতুল্লাহ নিশান, নির্বাহী সদস্য সৌরভ আহমেদ, তালহা জোবায়ের, তানজিল রকিসহ সংগঠনটির সদসরা উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 18 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 82 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 35 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 ভিউ