জয়পুরহাট

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

****
Eidok-এ শেয়ার
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের বাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেখান থেকে একটি র‍্যালী শুরু হয়ে সার্কিট হাউস চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, মৎস্যচাষী আনোয়ার হোসেন প্রমুখ। 

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য জাকস ফাউন্ডেশনকে এবং ৫ জন মৎস্য চাষীকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 8 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 49 ভিউ