সোমবার (১৮ আগস্ট) সকাল দশটায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য ব্যবসায়ী মো. বদিউজ্জামান, মো. জামাল উদ্দিন এবং মো. মোতালেব হোসেন কে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মো. আইয়ুব আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ।
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা | আই নিউজ বিডি
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0