সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যায় জড়িত প্রধান আসামি গ্রেফতার

জিকে সোহাগ, সিটি রিপোর্টার।
Eidok-এ শেয়ার
সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে জবাই করে হত্যায় জড়িত প্রধান আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনায়, স্বামীর দায়ের করা মামলার প্রধান আসামি নীরব ওরফে নাজিম (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (১৭ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত সাবিনা আক্তার লাকি (৩৫) রুবেল মিয়ার স্ত্রী।

র‍্যাব জানায়, এই নৃশংস হত্যাকান্ডের পর সংশ্লিষ্ট  আসামিদের গ্রেফতারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি নীরব ওরফে নাজিমের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায়, শনিবার (১৬ আগস্ট) রাতে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা হতে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামি নাজিম ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন রামকেশর এলাকার চান্দু খাঁর ছেলে। 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সড়ক ও জনপথ বিভাগের কলোনিতে নীরবের বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্বামী রুবেল মিয়া বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 59 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 49 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 ভিউ