ফেনী থেকে চুরি হওয়া সিএনজি নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১ | আই নিউজ বিডি

ফেনী

ফেনী থেকে চুরি হওয়া সিএনজি নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১

ফেনী থেকে চুরি হওয়া সিএনজি নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১
Eidok-এ শেয়ার
ফেনী থেকে চুরি হওয়া সিএনজি নোয়াখালীতে উদ্ধার, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

ফেনী শহরের হাসপাতাল মোড়স্থ রওশন পার্টি সেন্টার সংলগ্ন জনতা মোটরসের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

‎

‎রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম বাজার এলাকায় অভিযান চালায় ফেনী ডিবি পুলিশের একটি চৌকস টিম। এ সময় মোঃ মমিন উল্লাহ (৫৯), পিতা মৃত আবু বক্কর ছিদ্দিক, সাং-নবগ্রাম, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালীকে চুরি যাওয়া সিএনজি সহ গ্রেফতার করা হয়।

‎

‎পুলিশ জানায়, গত ১৫ আগস্ট ফেনী সদর থানাধীন হাসপাতাল মোড় থেকে সিএনজি অটোরিকশাটি চুরি হয়। পরে মালিক মোঃ হারুন (৪২) ফেনী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

‎

‎ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা হয়।

‎

‎ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Bezirksnachrichten অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Bezirksnachrichten মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Bezirksnachrichten ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Bezirksnachrichten জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 53 Views