চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের। | আই নিউজ বিডি

চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের।

ঠাকুরগাঁও জেলার রুহিয়া ২০ নং ইউনিয়নের রামনাথ হাট গুচ্ছ গ্রামে বসবাস করেন মিঠুন শেখ।..
Eidok-এ শেয়ার
চলন্ত দোকানেই একমাত্র ভরসা মিঠুনের।
ছবি: সংগৃহীত

বাবা মৃত মো. আকবর শেখ ও মা ছাবেরা খাতুনের সন্তান মিঠুন দীর্ঘদিন ধরে দিন আনে দিন খেয়ে জীবনযাপন করছেন। সংসারে রয়েছে এক সন্তান ও স্ত্রী সেই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে না খেয়ে কোনোরকমে বেঁচে আছেন তিনি।

মিঠুন শেখের ঘরটি সরকার প্রদত্ত গুচ্ছগ্রাম হলেও সংসার চালানোর মতো পর্যাপ্ত আয় নেই তার। জীবিকার একমাত্র উপায় হলো একটি চলন্ত দোকান সাইকেলে করে খেলনা, প্লাস্টিক সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান। কিন্তু বিক্রি থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তার পক্ষে।

প্রতিবেদকে তিনি জানান, “দিন আনে দিন খাই এক কেজি চালেই কোনোমতে কেটে যায় দিনের খাবার। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। যদি সরকার থেকে একটু সাহায্য সহযোগিতা পাই, তাহলে হয়তো বাঁচতে পারব” হতাশ কণ্ঠে এভাবেই নিজের দুঃখের কথা জানান মিঠুন শেখ।

গুচ্ছগ্রামের এই দরিদ্র পরিবারের সংসার চলছে অতি কষ্টে। প্রতিদিনের খাবারের চিন্তাই যেখানে বড় সমস্যা, সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা যেন বিলাসিতা। মিঠুন শেখের আশা সরকার ও সমাজের সহায়তায় হয়তো একদিন তার পরিবারের জন্য তিনি একটি ভালো দিনের ব্যবস্থা করতে পারবেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 78 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 48 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 31 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ