শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অবরোধে নবজাতকের মৃত্যু: দ্রুত… | আই নিউজ বিডি

শরীয়তপুর

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অবরোধে নবজাতকের মৃত্যু: দ্রুত বিচার দাবি

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের কারণে নবজাতকের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।..
Eidok-এ শেয়ার
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অবরোধে নবজাতকের মৃত্যু: দ্রুত বিচার দাবি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালকদের একটি সিন্ডিকেটের অবরোধের কারণে এক অসুস্থ নবজাতকের মৃত্যুর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকেলে নিউ মেট্রো ক্লিনিকের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাসিন্দা নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম প্রসববেদনায় নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকটি জন্মের পর থেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেয় স্বজনরা। ৫ হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।

 

তবে ঢাকার পথে রওনা হওয়ার পরই বাধার সম্মুখীন হন তারা। স্থানীয়ভাবে পরিচিত সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামের দুই চালক গাড়িটি থামিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, তারা অন্য কোনো অ্যাম্বুলেন্সকে ঢাকায় যেতে দিতে রাজি ছিলেন না। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের চালকের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে তাকে মারধর করেন এবং রোগীর স্বজনদেরও লাঞ্ছিত করেন। ফলে ৪০ মিনিট ধরে গাড়িটি আটকে থাকে এবং অক্সিজেন সাপোর্ট বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যু হয়।

 

শিশুটির নানি সেফালী বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকায় নিতে পারলে আমার নাতি বেঁচে যেত। ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের আটকে দিয়েছে।“

 

অ্যাম্বুলেন্স চালক মোশারফ মিয়া জানান, তিনি রোগীর গুরুতর অবস্থা বোঝানোর চেষ্টা করলেও সিন্ডিকেট সদস্যরা ট্রিপ নিতে বাধা দেন এবং শারীরিকভাবে আঘাত করেন। এ ঘটনায় পালং মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পালং মডেল থানা পুলিশের ওসি হেলাল উদ্দিন বলেন, “ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এলাকাবাসী এমন অমানবিক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views