বদলগাছীতে মোবাইল আসক্তিতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

নওগাঁর বদলগাছীতে মোবাইল আসক্তির কারণে বকাঝকা পেয়ে কিশোরীর আত্মহত্যা।
Eidok پر شیئر
বদলগাছীতে মোবাইল আসক্তিতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা
تصویر: ماخوذ

নওগাঁর বদলগাছী উপজেলায় মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে মা-বাবার শাসনের পর আত্মহত্যা করেছে ফারিহা তাছনিম নামের এক কিশোরী। জানা যায়, ফারিহা তাছনিম স্থানীয় মল্লিকপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ফারিহা তাছনিমের বাবা সহিদুল ইসলাম বিদেশে কর্মরত, এবং মা শম্পা বেগম ঘরে থেকে মেয়েকে দেখাশোনা করতেন। অতিরিক্ত মোবাইল ব্যবহারে ফারিহাকে বকাঝকা করেছিলেন তার মা। বাবা ফোনে একই নির্দেশনা দিয়ে মেয়েকে পরামর্শ দেন মোবাইলের অতিরিক্ত ব্যবহার না করার জন্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ফারিহা তার বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎ তার পেটে যন্ত্রণা শুরু হলে সে জানায় যে, আলুর বস্তায় রাখা গ্যাসবড়ি খেয়েছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেয়ের এ মর্মান্তিক ঘটনার পর তার মা মানসিক ভারসাম্য হারিয়েছেন। স্থানীয়রা জানান, বর্তমান সমাজে কিশোর-কিশোরীরা কীভাবে মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে এবং পিতামাতার শাসন মানছে না, এটি একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। 

মল্লিকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম বলেন, 'ফারিহা তাছনিম ক্লাসের মধ্যে খুব ভালো ছাত্রী ছিল এবং তার রোল ছিল ৯। তার এ রকম একটি ভুল সিদ্ধান্ত আমি মানতে পারছি না।'

এই ঘটনা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং কিশোর-কিশোরীদের মানসিক চাপ সম্পর্কে আমাদেরকে আরো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করায়। পরিবারের অভিভাবকদের উচিত সন্তানের প্রতি আরো মনোযোগী হওয়া এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 114 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views