দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ  ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ  ..
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংশ  ..
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

বগুড়ার দুপচাঁচিয়া সদর ও চামরুল ইউনিয়নের বিভিন্ন স্থানে গতকাল ১২ই আগস্ট মঙ্গলবার অভিযান চালিয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৫ এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৮ এর আওতায় মোবাইল কোর্ট/অভিযান 
পরিচালনা করা হয়। এ সময় ৪টি বাধা জাল/শ্রোতি জাল আটক সহ স্থাপনা উচ্ছেদ করা হয়। এবং ৫টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৭৫,০০০/- (পাঁচাত্তর হাজার) টাকা। পরে আটককৃত জালগুলো উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদে উপস্থিত জনতার সামনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। 
এ মোবাইল কোট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান। এ সময় তিনি বলেন, 
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator